মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

‘সরকারের উদাসীনতায় স্বাস্থ্যখাত একেবারেই ভেঙে পড়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের উদাসীনতা, লুটপাট আর অবহেলায় স্বাস্থ্যখাত একেবারেই ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসক দল আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাসা থেকে বিএনপি মহাসচিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হোন।

ফখরুল বলেন, অনেকদিন আগেই বলা হয়েছে দেশে রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন করা হবে। ঢাকা শহরকে কতগুলো অঞ্চলে ভাগ করে রেড জোন চিহ্নিত করে লকডাউন দেয়া হবে। কিন্তু একমাত্র পূর্ব রাজাবাজার ছাড়া আর কোথাও এটি হয়নি। আসলে সরকার জানেও না যে তারা মূলত কী করবে, কী করতে চাচ্ছে। স্বাস্থ্য অধিদফতর একটি গাইডলাইন দেবে সেটিও তারা দিতে পারেনি। গোটা দেশে কোভিড-১৯ মোকাবিলার জন্য যে একটা রোডম্যাপ, প্রতিরোধ পরিকল্পনা তার সবটাই অনুপস্থিত এখানে।

তিনি বলেন, আমরা আগে থেকেই অনেকবার বলেছি, স্বাস্থ্যখাতে সরকারের চরম অবহেলা করার কারণে, লুটপাটের কারণে, তাদের উদাসীনতার জন্য এবং ভ্রান্ত নীতির কারণে আজকে সবচেয়ে করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। এখানে কারও কোনো নিয়ন্ত্রণ নেই। এখানে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদফতর আছে, তারা একেক সময় একেক রকম কথা বলছে। স্থানীয় সরকারে যারা আছেন, তারাও একেক সময় একেক রকম কথা বলছে।

দেশে সব কিছু এলোমেলোভাবে চলছে জানিয়ে ফখরুল বলেন, সরকার প্রথম থেকেই এই বৈশ্বিক মহামারিকে উপেক্ষা করেছে, অবহেলা করেছে। এটির পেছনে তাদের রাজনৈতিক উদ্দেশ্য ছিল। তারা অন্য কাজে ব্যস্ত ছিল। পরে এটি যখন একটি মহামারি আকারে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়া শুরু করেছে, তখন বাংলাদেশে এটি নিয়ে কিছুটা কথা বলা শুরু করেছে, কাজ করেছে।

মির্জা ফখরুল বলেন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই মুহূর্তে কোথাও অক্সিজেন পাওয়া যাচ্ছে না। এমনকি হাসপাতালগুলোতেও অক্সিজেন নেই। আর হাসপাতালে যে বেডগুলো করোনা রোগীদের চিকিৎসা দেয়ার জন্য রাখা হয়েছে সেই বেডগুলো নাকি খালি পড়ে আছে। কারণ মানুষ হাসপাতালে যেতে চাচ্ছে না, হাসপাতালের যে ব্যবস্থা তাতে কেউ আস্থা রাখতে পারছে না। বেশিরভাগ মানুষই ঘরের মধ্যে চিকিৎসা নিচ্ছে। আবার অনেকেই ঘরের মধ্যেই মারা যাচ্ছে। সরকারের ভুল নীতির কারণে সমগ্র দেশে করোনা ছড়িয়ে পড়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ