বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনা পরীক্ষায় আরোপিত ফি বাতিল করতে হবে: ইশা ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা সৃষ্ট বৈশ্বিক বিপর্যয়ে বাংলাদেশের অধিকাংশ মানুষ অর্থনৈতিক দৈন্যতার মধ্যে দিনাতিপাত করছে। এমতাবস্থায় করোনা নমুনা পরীক্ষায় সরকারিভাবে ফি আরোপ সম্পূর্ণ অমানবিক বলে মন্তব্য করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম।

আজ সোমবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে অনলাইনে অনুষ্ঠিত মজলিসে শুরার অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ অর্থাভাবে তিনবেলা খাবার খেতে পারছেনা। বিধায় স্বাস্থ্যবিধি মেনে চলায় সাধারণ মানুষের অনীহা রয়েছে। উপসর্গ নিয়েও পরীক্ষা করাচ্ছে না এমন তথ্যও অহরহ।

এহেন পরিস্থিতিতে নমুনা পরীক্ষায় ফি আরোপ করার কোনো কারণ নেই বরং এতে স্বাস্থ্যখাতে দুর্নীতির নতুন দ্বার উন্মোচিত হবে। করোনাকালীন সময়ে ক্ষমতাসীন দলের নেতারা স্বাস্থ্যখাতে দুর্নীতির রেকর্ড ভঙ্গ করেছে।

অমানবিক ও দুর্নীতিতে সহায়ক সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে আমরা দেশব্যাপী আন্দোলনে নামতে বাধ্য হবো। স্বাস্থ্য মন্ত্রণালয়কে করোনা পরীক্ষার ফি নেয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে। সংগঠনের সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরাম এর সঞ্চালনায় পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন সহ সভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল, জয়েন্ট সেক্রেটারি আব্দুজ্জাহের আরেফী, শেখ মুহাম্মাদ আল আমীন, ইউসুফ আহমাদ মানসুর ও কে এম শরীয়াতুল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ