বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনার ‘কার্যকর’ ওষুধ তৈরি করছে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের একটি কার্যকর ওষুধ আবিষ্কারে সৌদি আরবের একটি কোম্পানির সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় অবস্থিত ইউনিভার্সিটি অব পিটসবার্গের গবেষকরা। তাদের বিশ্বাস, আগামী বছরেই মরণঘাতী এই ভাইরাসটির একটি ওষুধ তারা বাজারে আনতে পারবেন।

আল আরাবিয়ার বরাতে জানা যায়, উভয় দেশের গবেষকরা একটি এন্টিবডি ইনজেকশন প্রস্তুত করার চেষ্টায় আছেন। যা করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করে দেবে।

এই গবেষণায় যুক্ত সৌদি প্রতিষ্ঠান সৌদিভেক্সের সহ-প্রতিষ্ঠাতা ডোনাল্ড গারসন বলেন, এন্টিবডির একটি ডোজ একজন মানুষকে কয়েক মাসের জন্য করোনাভাইরাসের সংক্রমণ থেকে দূরে রাখবে। যদি কারো দেহে এই এন্টিবডির উপস্থিতি থাকে ভাইরাসটি প্রবেশের পর তা ধ্বংস হয়ে যাবে। এই সিস্টেম কয়েক মাসের জন্য স্থায়ী থাকবে।

জানা যায়, উদ্ভাবিত এই ওষুধ যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে সমানভাবে সরবরাহ করা হবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু পর ফেব্রুয়ারি মাসে সৌদিভেক্সের সঙ্গে ইউনিভার্সিটি অব পিটসবার্গের গবেষকরা কাজ করা শুরু করে দেন। এন্টিবডি আবিষ্কারের পর তারা এ সম্পর্কিত গবেষণা কার্যকর করা শুরু করেছেন।

ডোনাল্ড গারসন বলেন, আমরা এই ওষুধ উৎপাদনের প্রস্তুতি গ্রহণ করছি। যথাসম্ভব দ্রুত আমরা এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। আগামী বছরেই সবার কাছে পৌঁছে যাবে এই ওষুধ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ