মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বাংলা একাডেমির সভাপতি হলেন শামসুজ্জামান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ ও গবেষক শামসুজ্জামান খান।

রোববার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শামসুজ্জামান খানকে তিন বছরের জন্য একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে। সভাপতির দায়িত্ব এবং অন্যান্য কার্যাবলি ‘বাংলা একাডেমি আইন-২০১৩’ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।

২০১২ সালের ১৩ ডিসেম্বর থেকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। গত ১৪ মে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে সভাপতি হিসেবে নিয়োগের বিষয়টি জেনেছেন তবে আদেশের চিঠি হাতে পাননি বলে গণমাধ্যমকে জানিয়েছেন শামসুজ্জামান খান।

উল্লেখ্য, শামসুজ্জামান খান টানা ১০ বছর বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার জন্ম মানিকগঞ্জ জেলায় ১৯৪০ সালে। রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বাধীনতা পদক এবং একুশে পদক পেয়েছেন তিনি। বাংলা একাডেমি ছাড়াও তিনি ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ