শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

ঔষধ প্রশাসন অধিদপ্তর দেশের সঙ্গে শত্রুতা করছে: ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত অ্যান্টিবডি কিটের নিবন্ধনে অনুমতি না দিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর দেশের সঙ্গে শত্রুতা করছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এর আগে বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়কারী জাহাঙ্গীর আলম মিন্টু ডা. চৌধুরীর সঙ্গে সাক্ষাত করেন। এরপর গণমাধ্যমে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য সংবাদ বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমে পাঠান মিন্টু।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ঔষধ প্রশাসন গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের নিবন্ধন করার অনুমতি না দিয়ে জনগণের অধিকারের প্রতি অন্যায় ও দেশের প্রতি শত্রুতা করছে।’ এ ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান তিনি।

এদিকে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে জ্বর আছে। কথা বলেন আস্তে আস্তে। নিয়মিত এন্টিবায়োটিক দিতে হচ্ছে। নিয়মিত কিডনি ডায়ালাইসিস করছেন, শরীর দুর্বল। এখন কৃত্রিম অক্সিজেনের প্রয়োজন হয় না। তার শরীরে করোনাভাইরাস ইনফেকশন নাই। তবে নতুন ব্যাকটেরিয়া পাওয়া গেছে এবং তার ইনফেকশনও আছে। তাকে আরও বেশ কিছুদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তিনি মানসিকভাবে বেশ উজ্জীবিত। গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরী অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ