মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

করোনায় মারা গেলেন বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা ও সাবেক ডেপুটি গভর্নর মুহা. আল্লাহ মালিক কাজেমী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭২ বছর।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের মহাব্যবস্থাপক জী. এম. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আল্লাহ মালিক কাজেমী হার্টের সমস্যা নিয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে করোনা পরীক্ষায় তার পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল ৬টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।

তিনি স্ত্রী, ২ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, আল্লাহ মালিক কাজেমীর ছেলে ও স্ত্রী দেশে থাকেন। আর চাকরি সূত্রে বড় মেয়ে থাকেন লন্ডনে। ছোট মেয়ে উচ্চতর ডিগ্রি নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আল্লাহ মালিক মাজেমী ১৯৭৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। ডেপুটি গভর্নর পদ থেকে ২০০৬ সালে অবসরে যান তিনি। পরে একই পদে আরও এক বছর চুক্তিভিত্তিক কাজ করেন তিনি। এরপর ২০০৮ সাল থেকে তিনি বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা হিসেবে কাজ করেন। তার আপত্তি সত্ত্বেও চলতি বছরের শুরুর দিকে চুক্তির মেয়াদ একবছর বাড়ানো হয়েছিল।

বিদেশি সংস্থা ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে বড় অংকের বেতনের চাকরির প্রস্তাব পেয়েও বার বার তা প্রত্যাখ্যান করেন তিনি। মুদ্রানীতি প্রণয়ন, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাসহ কেন্দ্রীয় ব্যাংকিংয়ের বিভিন্ন বিষয়ে তার জ্ঞান ছিল অপরিসিম। তিনি ছিলেন ব্যাংক খাতের শিক্ষক তুল্য। তার মৃত্যুতে কেন্দ্রীয় ব্যাংকসহ পুরো ব্যাংক খাতে শোকের ছায়া নেমে এসেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ