সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী, প্রশাসন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামকে জড়িয়ে কটূক্তিমূলক সংবাদ প্রকাশ করায় দৈনিক ইনকিলাবের সম্পাদক বাহাউদ্দীন ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনে মামলা করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় এইচটি ইমামের আইনজীবী ব্যারিস্টার সৌমিত্র সরদার বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেন।

গুলশান থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী, প্রশাসন, এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামকে নিয়ে 'কটূক্তি' করে সংবাদ প্রকাশ করার অভিযোগে এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়েছে। মামলায় দৈনিক ইনকিলাবের সম্পাদক বাহাউদ্দীন ও সংশ্লিষ্ট প্রতিবেদককে আসামি করা হয়েছে।

এর আগে পত্রিকাটিতে 'এইচ টি ইমামকে সরিয়ে দিন’ শিরোনামে একটি মন্তব্য প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে মানবপাচারে কুয়েতে আটক হওয়া লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামকে জড়ানো হয়। এতে সংক্ষুব্ধ হয়ে মামলাটি করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ