মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আল্লামা আব্দুস শহীদ গলমুকাপনীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের প্রখ্যাত আলেম শায়খুল হাদিস আল্লামা আব্দুস শহীদ গলমুকাপনী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট নগরীর রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে বয়স তার হয়েছিল ৮৫ বছর। তিনি চার ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য ছাত্র, ভক্ত ও মুরিদান রেখে গেছেন। তার ছেলে মাওলানা মোহাম্মদ নগরীর নয়াসড়ক জামে মসজিদের ইমাম।

পারিবারিক সূত্রে জানা গেছে, আল্লামা গলমুকাপনী গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। প্রায়ই তাকে হাসপাতালে ভর্তি করা হতো। তিনি ব্লাড প্রেসার, ডায়াবেটিসসহ অন্যান্য রোগেও ভুগছিলেন। তার জানাজার নামাজ আজ দুপুর ২টা ৩০ মিনিটে জামেয়া দারুস সুন্নাহ গলমুকাপনে অনুষ্ঠিত হবে।

আল্লামা আব্দুস শহীদ গলমুকাপনী ঐতিহ্যবাহী জামেয়া দারুস সুন্নাহ গলমুকাপনের মুহতামিম ও শায়খুল হাদিস ছিলেন। এছাড়াও তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন। জমিয়তের প্রতীক খেজুর গাছ নিয়ে ১৯৯৬ সালে সিলেট-২ আসন থেকে নির্বাচনও করেছিলেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ