বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বাংলাদেশের সড়ক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ৫০০ মিলিয়ন ডলার অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের পশ্চিমাঞ্চলের চারটি জেলাকে সংযুক্ত করতে যশোর-ঝিনাইদহ করিডোরের সড়ক যোগাযোগের উন্নয়নের জন্য বিশ্বব্যাংক মঙ্গলবার ৫০০ মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে।

ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহেন্সমেন্ট (উইকেয়ার) প্রথম পর্যায়ে প্রকল্পটির দুই লেনের ১১০ কিলোমিটার দৈর্ঘ্যের ভোমরা-সাতক্ষীরা-নাভারণ এবং যশোর-ঝিনাইদহ মহাসড়ক নির্মাণ করা হবে।

ছাড়ের অর্থায়ন সরবরাহকারী বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মাধ্যমে চার বছর মেয়াদীসহ ৩৪ বছরের মেয়াদ রয়েছে।

বিশ্ব ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার দেশের পশ্চিমাঞ্চলে ২৬০ কিলোমিটার অর্থনৈতিক করিডোর গড়ে তোলার যে পরিকল্পনা করেছে তাতে এই ঋণ সহায়তা করবে। এছাড়া এতে ওই অঞ্চলের দুই কোটি মানুষ উপকৃত হবে।

এ বিষয়ে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ‘বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অনেক ধরনের কৃষি পণ্য ও প্রাকৃতিক সম্পদ রয়েছে। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবেও এ অঞ্চলের ভালো সম্ভাবনা রয়েছে। ’

টেম্বন বলেন, এই প্রকল্পটি পশ্চিমাঞ্চলকে রাজধানীর সাথে যুক্ত করে কৃষি পণ্যকে বাজারে যুক্ত করার পাশাপাশি পার্শ্ববর্তী দেশের সাথে সংযোগ তৈরির মাধ্যমে ব্যবসা-বাণিজ্য, যাতায়াত ও অন্যান্য সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংস্থাটি জানায়, এই প্রকল্পের আওতায় দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরে ফাইবার অপটিক ক্যাবল স্থাপন করা হবে যাতে নির্ভরযোগ্য ও সাশ্রয়ে ইন্টারনেট সেবা পাওয়া যায়। যেটি করোনার মহামারিতেও ব্যবসা-বাণিজ্য পরিচালনা ও অন্যান্য জরুরি সেবা প্রদান করতে সক্ষম হবে। ইউএনবি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ