শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

শিগগিরই মন্ত্রিসভায় রদবদল, আলোচনায় আছেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সম্প্রতি মৃত্যুবরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এরপর থেকেই মন্ত্রণালয়টি মন্ত্রীশূন্য। শিগগিরই সেখানে নতুন মন্ত্রী নিয়োগ দেয়া হবে। পাশাপাশি আরো কয়েকটি মন্ত্রণালয়েও রদবদল হতে পারে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ধর্ম প্রতিমন্ত্রীর স্থালাভিষিক্ত কে হবেন, তা নিয়ে আওয়ামী লীগ এবং ১৪ দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এক্ষেত্রে চার জনের নাম বেশি আলোচিত হচ্ছে। তারা হলেন- ময়মনসিংহ-৭ আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী, ঝালকাঠি-১ আসনের বজলুল হক হারুন, পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচিত আ খ ম জাহাঙ্গীর হোসাইন এবং চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নাজিবুল বাশার মাইজভান্ডারি।

বাজেট অধিবেশন শেষ হলেই মন্ত্রিসভায় নতুন মুখ অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পুরো বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে। নতুন মুখ হিসেবে কে মন্ত্রীসভায় যুক্ত হবেন, তা একমাত্র উপরে আল্লাহ আর নিচে শেখ হাসিনা ছাড়া আর কেউ বলতে পারেন না বলে জানান একাধিক মন্ত্রী।

তারা বলেন, মন্ত্রী বানানো এবং নামানোর লোক একজনই, তিনি হলেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে যিনি মন্ত্রী হবেন তিনিও আগে থেকে কিছু জানতে পারেন না। শুধু মন্ত্রিপরিষদ সচিব কোনো নেতাকে ফোন দিলে তখন তিনি বলতে পারবেন যে তিনি মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

এদিকে সাতদিন বিরতির পর আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে চলমান সংসদের অষ্টম ও বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক। সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। আগামী ৩০ জুন প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেট পাশ হবে। এরপরই নতুন কাউকে মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ