বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

লামায় বন্যায় আশ্রিত মানুষের মাঝে সেনাবাহিনীর খাবার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>

বান্দরবানের লামায় আলীকদম সেনা জোনের উদ্যাগে বন্যার কবলে আশ্রিত মানুষের মাঝে খাবার বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাথমিকভাবে আশ্রিত ১২৫ জনকে এই সহায়তা বিতরণ করা হয়।

এসময় জোন কমান্ডার লে: কর্ণেল মঞ্জুরুল হাসান পিএসসি বলেন, মাতামুহুরি ভাটি অঞ্চলের অধিবাসীরা বর্ষায় এমন দুর্যোগের শিকার হয়। সুতরাং নিন্মাঞ্চল ও পাহাড় পাদদেশে বসবাসকারীদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে সাম্প্রতিক করোনার সংক্রমণ এড়াতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিরাজমান প্রেক্ষাপটে বৈশ্বিক ব্যধি করোনা নিয়ে কেউ আতংকিত না হয়ে সচেতন হোন। যেহেতু রোগটির চিকিৎসা নেই, সেহেতু সামাজিক দূরত্ব বজায় রেখ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের নবাগত কমান্ডার লে: কর্ণেল মঞ্জুরুল হাসান, জোনের এ্যাডঃ ক্যাঃ আকিফ, লামা সাব জোন কমান্ডার ক্যাঃ মর্তুজা, উপজেলা চেয়ারম্যান মুহা. মোস্তফা জামাল, পৌর মেয়র মুহা. জহিরুল ইসলাম, জোন এসএম শাহাব উদ্দিন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মিজানুর রহমান, জোন জিসিও ইহসান উল্লাহ, মানবাধিকার কর্মী এম রুহুল আমিন, প্রেসক্লাব সেক্রেটারী মুহা. কামরুজ্জামান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ