বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ভ্যাকসিন ছাড়াই ‘বিলীন’ হবে করোনা: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, টিকা আবিষ্কার হোক বা না হোক করোনা ভাইরাস বিলীন হয়ে যাবে। তবে গবেষকরা একটি টিকা তৈরির করার খুব কাছাকাছি চলে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৭ জুন) ফক্স নিউজকে দেয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা একটি ভ্যাকসিন তৈরির খুব কাছে চলে এসেছি। আমরা প্রতিষেধক, খুব ভালো প্রতিষেধকের অনেক কাছাকাছি রয়েছি।

তিনি বলেন, কিন্তু একটি টিকা ছাড়াই বিলীন হয়ে যাবে করোনা ভাইরাস। এটা বিলীন হয়ে যাবে। তবে একটা ভ্যাকসিন তৈরি হলে দারুণ হবে এবং এমনটাই ঘটবে।

এর আগে গত মাসে হোয়াইট হাউসে ট্রাম্প বলেছিলেন, ‘নির্দিষ্ট কিছু সময়ের পর আমরা আর করোনা দেখতে পাব না। এটি বিদায় নেয়ার প্রক্রিয়ায় রয়েছে।’ তার এই বিশ্বাসের ভিত্তি কী; এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি কেবল ডাক্তারদের কথায় আস্থা রেখেছি। তারাই আমাকে বলেছে, করোনা বিদায় নিতে যাচ্ছে’।

বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২২ লাখের কাছাকাছি। এরমধ্যে প্রাণ হারিয়েছে ১ লাখ ১৮ হাজারের বেশি মানুষ। করোনার টিকা আবিষ্কারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রেও টিকা আবিষ্কারের চেষ্টা চলছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের প্রধান ডা. অ্যান্থনি ফাউচি বলেছেন, এ বছরের শেষে বা আগামী বছরের শুরুর দিকে করোনার একটি টিকা তৈরি হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বজুড়ে অন্তত ১৩০টির বেশি করোনার টিকার নিয়ে কাজ চলছে। তবে এগুলোর মধ্যে ১০টি ক্যান্ডিডেটের ব্যাপারে আশাবাদী ডব্লিউএইচও।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ