মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বাংলাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা অনেক কম: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে করোনা ভাইরাসে মৃত্যু এখনো অনেক কম বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত চিকিৎসা ব্যবস্থা করায় এখনো মৃত্যুর সংখ্যা অনেক কম আছে বলা যায়।

শনিবার বিকেলে ৫০ শয্যা বিশিষ্ট জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালকে ‘কোভিড-১৯ হাসপাতাল’ হিসেবে অনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকারিভাবে আমাদের হাসপাতালগুলো করোনা রোগীদের জন্য প্রস্তুত করেছি। প্রত্যেক হাসপাতাল এখন করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছে। অনেক প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালগুলো এগিয়ে এসেছে করোনা রোগীদের চিকিৎসা দিতে। আমরা খুশি হলাম যে সিকদার গ্রুপের সিকদার মেডিকেল কলেজ হাসপাতালটি আজকে করোনা চিকিৎসায় যুক্ত হলো।

এ হাসপাতালে কোভিভ, নন-কোভিড রোগীরা যেন ভালো চিকিৎসা পায় সেটা খেয়াল রাখতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘রোগীদের চিকিৎসা দেয়ার জন্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা যেন পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী পায়। তারা যদি আক্রান্ত হয়ে যায় তাহলে কারা চিকিৎসা দেবে সেটাও খেয়াল রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা প্রয়োজন আমরা তা করব। আশা করি সবাই মিলে কাজ করলে করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। আমরা করোনায় মৃত্যুর সংখ্যা কমিয়ে শূন্যের কোঠায় নিয়ে আসতে পারব।’

‘পৃথিবীর প্রায় থেমে গেছে। মানুষ কাজ করতে পারছে না। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। মানুষ মানুষকে দেখে ভয় পাই। এই পরিস্থিতি থেকে আমরা তাড়াতাড়ি বের হয়ে আসব। আমরা প্রতিনিয়ত প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করি। তিনি বিভিন্ন নির্দেশনা দেন। আজকে আরও একটি বেসরকারি হাসপাতাল যুক্ত হওয়ায় আমাদের শক্তি আরও বৃদ্ধি পেল’, যোগ করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ