সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: মাওলানা মোহাম্মদ ইসহাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, করোনা ভাইরাসের মহামারি থেকে মুক্তি পেতে হলে দুর্নীতির মহামারি বন্ধ করতে হবে। করোনার এ দুর্যোগের মধ্যেও স্বাস্থ্য সামগ্রী ক্রয়ে দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে। ত্রাণ বিতরণে চুরির ঘটনা এখনো বন্ধ হয়নি। আমাদের জাতীয়ভাবে আল্লাহর কাছে তাওবাহ করতে হবে। সমাজ-রাষ্ট্রে বিরাজমান অন্যায়, জুলুম, ঘুষ, দুর্নীতি আর পাপাচার থেকে সবাইকে তাওবাহ করতে হবে। তার পাশাপাশি করোনা ভাইরাসের মহামারি থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে।

শনিবার খেলাফত মজলিস জেলা-মহানগরী সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আয়োজিত ৩ দিনব্যাপী ভার্চুয়াল তরবিয়তী মজলিসের সমাপনী দিনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় অধ্যক্ষ মাসউদ খান বলেন, ইসলাম মানবতার ধর্ম। ইসলামের মানবিক শিক্ষাকে ধারণ করে আমাদেরকে আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে। সামর্থের আলোকে পীড়িত ও অভাবগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে।

মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, দুর্যোগ মহামারি মানুষের কর্মের ফল। করোনা ভাইরাসের মহাদুর্যোগ থেকে শিক্ষা নিতে হবে। সমাজে বিরাজমান সকল প্রকার অন্যায়, অত্যাচার, অসঙ্গতি দূর করতে হবে। আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থা- ইসলাম মানুষকে যে মর্যাদা ও অধিকার দিয়েছে তা প্রতিষ্ঠিত করতে পারলেই শান্তিপূর্ণ সমাজ কায়েম হবে। আজাবের পরিবর্তে আল্লাহর রহমত আসবে। তাই আগামীতে ইনসাফপূর্ণ সমাজ তথা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে বদ্ধ পরিকর হতে হবে।

খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিমের পরিচালনায় অনুষ্ঠিত এ ভার্চুয়াল তরবিয়তি মজলিসে সমাপনী দিনে বিষয়ভিত্তিক আলোচনা, দারস ও বক্তব্য পেশ করেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির অধ্যক্ষ মাসউদ খান, মহাসচিব মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্মমহাসচিব- এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

সংযুক্ত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এ কে এম আইউব আলী, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, মাষ্টার সিরাজুল ইসলাম, মাওলানা নূরুল আলম আল-মামুন, অধ্যাপক মাওলানা খুরশীদ আলম, বুরহান উদ্দিন সিদ্দিকী, মুক