বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনায় কুমিল্লার শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেন্ট্রাল মেডিকেল কলেজ কুমিল্লার শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুজিবুর রহমান রিপন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সফিকুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিনি (ডা. রিপন) বেশ কিছুদিন কুমিল্লায় চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডা. রিপন ফরিদপুর মেডিকেল কলেজের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মরহুম ডা. রিপনের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তার স্ত্রীও একজন চিকিৎসক। তাদের দুই ছেলে। বড় ছেলে কুমিল্লা জিলা স্কুলে (১২) ৯ম শ্রেনির শিক্ষার্থী এবং ছোট ছেলের বয়স মাত্র সাত বছর।

প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে তিন হাজার ২৪০ জন আক্রান্ত হিসেবে শনাক্ত এবং ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন এক লাখ আট হাজার ৭৭৫ জন এবং মারা গেছেন এক হাজার ৪২৫ জন। আক্রান্তের ক্ষেত্রে মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। সূত্র: ইউএনবি

192969

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ