বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

দেবিদ্বারে চিকিৎসক, মুক্তিযোদ্ধাসহ আরও ১৯ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার দেবিদ্বারে এক চিকিৎসক ও এক মুক্তিযোদ্ধাসহ নতুন করে ১৯ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ৩৪টি নমুনার রিপোর্টের মধ্যে ওই ১৯টির ফল পজিটিভ আসে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে দায়িত্ব পালনকারী ১ জন চিকিৎসক, পরিবার পরিকল্পনা অফিসের ১ জন স্টাফ এবং মুক্তিযোদ্ধা আলফু ফকিরসহ মোট ১৯ জনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

এছাড়া বনকুট গ্রামে ১ জন, মোহাম্মদপুর ২ জন, ইষ্টগ্রাম ১ জন, ভিংলাবাড়ি ১ জন, তুলাগাও ১ জন, স্বপ্নিল টাওয়ারে ১ জন, বাগমারা ১ জন, আবদুল্লাহপুর ১ জন, গোমতী আবাসিক এলাকায় ১ জন, ইউসুফপুর ১ জন, মোহনপুর ১ জন, জাফরগঞ্জ ২ জন, চরবাকর ১ জন এবং গুনাইঘর ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দেবিদ্বারের ভানী ইউনিয়নের বরাট গ্রামের করোনা আক্রান্ত মা ও ছেলেকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এরা হলেন- ঝর্না রানী দেবনাথ (৫০) ও মাধব দেবনাথ (৩২)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর জানান, এখন পর্যন্ত দেবিদ্বার থেকে মোট নমুনা প্রেরণ করা হয়েছে ১ হাজার ৩৪৬টি। এর মধ্যে মোট প্রাপ্ত রিপোর্ট ১ হাজার ২৩৫টি, রিপোর্ট বাকি আছে আরও ১১১টি। এখন পর্যন্ত মোট পজিটিভ শনাক্ত হয়েছে ২৫৮ জন, মৃত্যুবরণ করেছেন ১৬ জন। সুস্থ হয়েছেন ১৩২ জন। আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে আছেন ১০৫ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ৫ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ