মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আজ মধ্যরাত থেকে বসুন্ধরা আবাসিক এলাকা লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা আজ বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে লকডাউন করা হচ্ছে। সিটি করপোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন, স্থানীয় থানাসহ সমন্বিতভাবে এই লকডাউন কার্যকর করা হবে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বৃহস্পতিবার রাত ১২টা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় লকডাউন কার্যকর করা হবে। আমরা লোকাল প্রশাসন হিসেবে লকডাউন কার্যকরে সহযোগিতা করবো।’

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশকে রেড, ইয়োলো ও গ্রিন জোনে ভাগ করছে সরকার। আর কোন এলাকা কোন রংয়ে থাকবে তার জন্য বিভিন্ন নীতিমালাও করা হয়েছে। এরইমধ্যে জোনভিত্তিক লকডাউনের অংশ হিসেবে কয়েকটি এলাকা লকডাউন করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেশি আক্রান্ত এলাকাকে রেড, অপেক্ষাকৃত কম আক্রান্ত এলাকাকে ইয়েলো ও একেবারে কম আক্রান্ত বা মুক্ত এলাকাকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হবে। রেড জোনকে লকডাউন করা হবে, ইয়েলো জোনে যেন আর সংক্রমণ না বাড়ে সেই পদক্ষেপ নেয়া হবে। সতর্কতা থাকবে গ্রিন জোনেও।

গত ১৪ জুন জোনভিত্তিক লকডাউনে কিভাবে কাজ চলবে সেজন্য একটি গাইডলাইন প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গাইডলাইনে রেড জোন ঘোষণা করার পর সে এলাকায় কাজ কীভাবে চলবে তাও সেখানে উল্লেখ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ