বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনায় মুসলিমদের বিয়ে অনুষ্ঠানের অনুমতি দিলো ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার পরিস্থিতির উন্নতি হওয়ায় ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মুসলিমদের বিয়ের অনুষ্ঠানের অনুমতি দিয়েছে। এর আগে দেশটি মাত্র ১০ জনের অংশগ্রহণ সীমাবদ্ধ রাখার শর্তে এ জাতীয় অনুষ্ঠান শুধুমাত্র স্থানীয় বিয়ে রেজিস্ট্রি অফিসে সম্পন্ন করার অনুমতি দিয়েছিলো।

ইন্দোনেশিয়ার ধর্ম বিয়ষক মন্ত্রণালয়ের মুসলিম কমিউনিটি গাইডেন্স ডিরেক্টর জেনারেল কামারউদ্দিন আমিন জানান, সার্বিক বিষয় বিবেচনা করে কনে ও বরকে তাদের বাড়ি, হল রুম কিংবা মসজিদে আকদ অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছে। তবে এসব অনুষ্ঠানে অংশ নেওয়াদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

করোনার প্রার্দুভাব দেখে দিলে বিয়ের অনুষ্ঠান বিষয়ে একটি নির্দেশনা জারি করেছিল দেশটি। নির্দেশনায় বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে যেকোনো বাড়িতে বা স্থানীয় বিয়ে রেজিস্ট্রি অফিসে অনধিক ১০ জনের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে পারবে।

নতুন নির্দেশনায় বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া লোকের সংখ্যা মসজিদ কিংবা হলের ধারণক্ষমতার ২০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তবে ৩০ জনের বেশি মানুষ একত্রিত হতে পারবে না।

বিয়ে সংক্রান্ত বিষয়গুলো সহজ করতে বিয়ের জন্য আগ্রহীরা অনলাইনে, ফোনে কিংবা ই-মেইলে তাদের এলাকার বিয়ে রেজিস্ট্রি অফিসে আবেদন জমা দিতে পারবে।

ইন্দোনেশিয়া বিশ্বের অষ্টম দেশ, যেখানে মেয়েশিশুরা বাল্যবিয়ের শিকার হয়। আগের আইনে মেয়েদের বিয়ের বয়স ছিল ১৬, পরে তা বাড়িয়ে ১৯ করা হয়।

বিশ্বের বৃহত্তম মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় একজন পুরুষ চাইলে চারটি বিয়ে করতে পারেন। দেশটিতে বহুবিবাহের হার কতটা, তা সঠিকভাবে জানার কোনো উপায় নেই, কারণ অনেক বিয়ে নিবন্ধন করা হয় না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ