বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

শ্রীমঙ্গলে করোনা উপসর্গ নিয়ে মহিলার মৃত্যু, দাফন-কাফনে ইকরামুল মুসলিমীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা: শ্রীমঙ্গলে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া কনরী বেগম (৪৫) -এর জানাজা ও দাফন-কাফন করেছে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখা।

ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা টিম প্রধান মাওলানা এহসানুল হক জাকারিয়া জানান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম মুঠোফোনে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল টিম প্রধান মাওলানা এম এ রহীম নোমানীকে জানালেন, ৪ নং সিন্দুরখান ইউনিয়নের পুরানগাও গ্রামের কনরি বেগম নামে এক মহিলা করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। তার কাফন দাফন করতে হবে ইকরামুল মুসলিমীন টিমকে।

ইউএনওর ফোন পেয়ে আমরা রোববার রাত ১২টায় মহিলা টিম প্রধান মিসেস ফাতেমা পপি, মহিলা টিম সহকারী ও শ্রীমঙ্গল উপজেলা টিমকে নিয়ে দাফন-কাফনে অংশগ্রহণ করি।

সোমবার (১৫ জুন) সকালে দাফন-কাফন শেষ হয়। মৃত মহিলাকে গোসল, কাফনের কাপড় পড়ান মহিলা টিম। জানাযা নামাজ পড়ান মাওলানা. এহসানুল হক জাকারিয়া। দাফন করেন শ্রীমঙ্গল উপজেলা টিম সদস্য, মুহা. জালাল আহমদ, হা. আব্দুর রাজ্জাক, হারুন মিয়া এবং আব্দুর রুপ।

উল্লেখ, ইকরামুল মুসলিমীনের মৌলভীবাজার জেলা শাখার এটা ৫ম দাফন-কাফন। এর আগে জুড়ী ১, মৌলভীবাজার সদরে ১, শ্রীমঙ্গল উপজেলায় ২টি, এবং আজ আবার শ্রীমঙ্গলে ১ টি, কাফন-দাফনে অংশগ্রহণ করে মৌলভীবাজার টিম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ