সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

দগ্ধ সাংবাদিক নান্নু আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান মোয়াজ্জেম হোসেন শনিবার সকাল ৮ টা ২০ মিনিটে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক এ্যান্ড বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।

এর আগে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে রাজধানীর আফতাবনগরে জহিরুল ইসলাম সিটির ৩ নম্বর রোডের পিস তাজমহল অ্যাপার্টমেন্টের নিজ বাসায় দগ্ধ হন তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, সিনিয়র এই সাংবাদিকের শরীরে ৬০ শতাংশ দগ্ধ ছিল। শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাকে সঙ্গে সঙ্গে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

চলতি বছরের ২ জানুয়ারি ওই বাসায় দগ্ধ হয়ে সাংবাদিক নান্নু'র একমাত্র ছেলে স্বপ্নীল আহমেদ পিয়াস মৃত্যুবরণ করেন।

মোয়াজ্জেম হোসেন নান্নুর স্ত্রী পল্লবী বলেন, স্বপ্নীল মারা যাওয়ার পর তার ঘরটিতে মাঝে মাঝে আমরা দরজা খুলে দেখতাম। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় নান্নু তার ছেলের কক্ষ খোলেন। দরজা খুলে সুইচ চাপ দিতেই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। দগ্ধ অবস্থা নান্নু বাথরুমে গিয়ে গোসল করেন। পরে তিনি নিজেই ঘরের আগুন নিভিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক এ্যান্ড বার্ন হাসপাতালে ভর্তি করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ