বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

কাবুলে জুমার নামাজে বোমা হামলা, ইমামসহ নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে মসজিদের ইমামসহ অন্তত চারজন নিহত ও বহু মানুষ হতাহত হয়েছেন।

আজ শুক্রবার জুমার নামাজের সময় শাহ-ই-সুরি মসজিদে এ ঘটনা ঘটে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শাহ-ই-সুরি মসজিদে রাখা বোমা শুক্রবার নামাজের সময় বিস্ফোরিত হয়েছে।’ নিহতদের মধ্যে মসজিদের ইমামও রয়েছে বলে এতে জানানো হয়েছে।

তবে হামলায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হতে পারেনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায়ও স্বীকার করেনি। সূত্র: আল-জাজিরা, এক্সপ্রেস ট্রিবিউন, রয়টার্স

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ