শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

করোনামুক্ত মোহাম্মদ নাসিম, অপরিবর্তিত রয়েছে শারীরিক অবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম করোনামুক্ত হলেন।

রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি।

এদিকে গত আট দিন ধরে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোহাম্মদ নাসিম। গত ১ জুন জ্বর-কাশিসহ করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানেই করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে ওই পরীক্ষার ফল পজিটিভ আসে।

শুক্রবার ভোর সাড়ে ৫টায় মোহাম্মদ নাসিমের ব্রেন স্ট্রোক হয়। পরে জরুরিভাবে অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে কয়েক ঘণ্টায় তার অস্ত্রোপচার সফল হয়।

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর টানা তিন দিন শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও শারীরিক অবস্থার কোনো উন্নতি ও অবনতি হয়নি। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। এখনো তিনি গভীর কোমায়।

যতক্ষণ পর্যন্ত হার্ট বন্ধ না হয়, ততক্ষণ পর্যন্ত তার চিকিৎসা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ১৩ সদস্যের মেডিকেল বোর্ড। গতকাল সোমবার রাতে মেডিকেল বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তার শারীরিক অবস্থা সম্পর্কে গতকাল রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছিলেন, মোহাম্মদ নাসিমের অবস্থা অপরিবর্তিত। নিবিড় পর্যবেক্ষণেই রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজখবর রাখছেন।

‘এছাড়া আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারাও খোঁজখবর নিচ্ছেন। মোহাম্মদ নাসিমের আশু রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ