সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বিএনপি নেতা আহসান উল্লাহর মৃত্যুতে মির্জা আব্বাসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ওয়ার্ড কমিশনার আহসান উল্লাহ হাসানর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস।

রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, আহসান উল্লাহ হাসান ছিলেন নিবেদিত প্রাণ, জাতীয়তাবাদের আদর্শের সৈনিক। জনপ্রতিনিধি হিসেবে ছিলেন সবার কাছে সমান জনপ্রিয় ও গ্রহণযোগ্য।

তিনি বলেন, হাসানের মৃত্যুতে জাতীয়তাবাদী দল বিএনপি একজন একনিষ্ঠ কর্মী হারাল। তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

প্রসঙ্গত, আহসান উল্লাহ হাসান করোনাভাইরারাসে আক্রান্ত হয়ে রোববার রাত সাড়ে ৮টার দিকে গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন।

আহসান উল্লাহ হাসানের পরিবার ও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার তাকে কয়েকটি হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করেও সম্ভব হয়নি। পরে রোববার দুপুরে অবস্থার আরও অবনতি হলে গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান হাসান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ