সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

করোনায় বিএনপি নেতা আহসান উল্লাহ হাসানের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক নির্বাচিত ওয়ার্ড কমিশনার আহসান উল্লাহ হাসান করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজেউন।

রোববার (৭ জুন) রাত ৯টায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে দুই পুত্র ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, আহসান উল্লাহ রাজধানীর সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। করোনায় অসুস্থতা বাড়ার কারণে আজই তাকে এই হাসপাতালে নেয়া হয়।

আহসান উল্লাহ হাসান গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের দুইবার নির্বাচিত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। আহসান উল্লাহ হাসানের স্ত্রী রিনা হাসানও করোনা আক্রান্ত হয়ে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ