শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

'মাদরাসার শিক্ষক লাঞ্ছিতকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালের মেহেন্দিগঞ্জ থানার দরিচর খাজুরিয়া ইউনিয়নের ইমাম ও মাদরাসার শিক্ষককে স্থানীয় চেয়ারম্যান কতৃক জুতার মালা পরিয়ে লাঞ্ছিত ও অপমানিত করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।

আজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ একজন আলেমকে এভাবে অপমান করা চরম ধৃষ্টতা ও ক্ষমার অযোগ্য অপরাধ। যা দেশবাসী কিছুতেই মেনে নিতে পারছে না। দোষী ব্যক্তিকে গ্রেফতার করে জামাই আদরে রাখলে হবে না বরং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তিনি স্থানীয় সকল কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষকদেরকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদে আন্দোলনের ডাক দেয়ার আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ