মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

পঙ্গপাল হঠাতে মাঠে নেমেছে পাকিস্তানের হাজার হাজার সেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে ফসলের ক্ষেতে পঙ্গপালের আক্রমণ শুরু হয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে দেশটির হাজার হাজার সেনা।

খুব দ্রুত পঙ্গপালের আক্রমণ ঠেকাতে না পারলে শত শত কোটি ডলারের ফসল নষ্ট হবে এবং এতে মারাত্মক রকমের খাদ্য সঙ্কটের মুখে পড়তে পারে পাকিস্তান।

পাক সামরিক বাহিনী এবং কৃষি মন্ত্রণালয় ও খাদ্য বিভাগ পঙ্গপালের আক্রমণ ঠেকানোর জন্য যৌথভাবে কীটনাশক ব্যবহার শুরু করেছে। এ কাজে তারা বিমান ব্যবহার করছে। গতকাল (শুক্রবার) পাকিস্তান সরকার জানিয়েছে, পঙ্গপালের আক্রমণ ঠেকানোর জন্য কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে যাতে ৫,১৫৬ বর্গকিলোমিটার এলাকার ফসল রক্ষা করা যায়।

পাকিস্তানের সরকারি কর্মকর্তারা বলছেন, গত তিন দশকের মধ্যে এবারই সবচেয়ে মারাত্মক রকমের আক্রমণ শুরু করেছে পঙ্গপাল। বিশ্বের বিভিন্ন দেশের মতো যখন পাকিস্তান প্রাণঘাতী করোনাভাইরাসের মোকাবেলা করছে তখনই পঙ্গপালের আক্রমণ শুরু হলো।

পঙ্গপাল দল বেঁধে চলে এবং একদলে পাঁচ কোটির বেশি পোকা থাকতে পারে। একদিনে এই পঙ্গপাল ৯০ মাইল পর্যন্ত পথ পড়ি দিতে পারে এবং প্রতি বর্গমিটার ফসলের ক্ষেতে এক হাজারটি পঙ্গপাল বসতে পারে।

সাম্প্রতিক দিনগুলোতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পূর্বাঞ্চল, সিন্ধু প্রদেশের দক্ষিণাঞ্চল এবং বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পঙ্গপালের আক্রমণ দেখা দিয়েছে। এ কারণে পাকিস্তানের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। পার্সটুডে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ