সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

দুর্নীতিগ্রস্থ সহকর্মীর বদলি চেয়ে ডিএমপি কমিশনারের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ইমাম হোসেনকে দুর্নীতিগ্রস্থ আখ্যায়িত করে তাকে বদলি করতে পুলিশের মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন ঢাকা পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

চিঠিতে শফিকুল ইসলাম লিখেছেন, ইমাম হোসেন একজন দুর্নীতি পরায়ণ কর্মকর্তা। ডিএমপির বিভিন্ন কেনাকাটায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।

এছাড়া সম্প্রতি ইমাম হোসেন ডিএমপির কেনাকাটায় খোদ পুলিশ কমিশনারকেই বখরা গ্রহণের প্রস্তাব দিয়েছেন। যে কারণে তাকে ডিএমপিতে রাখা ঠিক নয় বলে জানান পুলিশ কমিশনার।

চিঠিতে দুর্নীতিগ্রস্থ এই কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে বদলির সুপারিশ করেন করা হয়। ৩০শে মে পুলিশ মহাপরিদর্শক বরাবর এ চিঠি দেন ডিএমপি কমিশনার।

উল্লেখ্য, ২০১২ সালে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হিসেবে যোগ দেন ইমাম হোসেন। পরবর্তী সময়ে ডিএমপির উপ-কমিশনার (অর্থ) ও উপ-কমিশনার (লজিস্টিকস) পদে দায়িত্ব পালন করেন।

পদোন্নতি পেয়ে তিনি বর্তমানে যুগ্ম কমিশনার হিসেবে ডিএমপির লজিস্টিকস বিভাগে কর্মরত আছেন।

-এটি