মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

জনসম্মুখে সবার মাস্ক পরা উচিত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস বিস্তার রোধে বিশ্ব স্বাস্থ‌্য সংস্থা (ডব্লিউএইচও) এর পক্ষ থেকে নতুন পরামর্শ হিসেবে জনসমক্ষে অবশ‌্যই মাস্ক পরে চলার কথা বলা হচ্ছে। শুক্রবার (৫ জুন) সংস্থাটি জানিয়েছে, নতুন তথ‌্যে দেখা গেছে, ফেস মাস্ক ‘সম্ভাব্য সংক্রামক ড্রপলেটের’ জন্য বাধা হিসেবে কাজ করতে পারে।

করোনার শুরুতে ডব্লিউএইচও বলেছিল, কেবল দু’দল মানুষের মাস্ক পরা উচিত। যারা অসুস্থ বা যাদের মধ্যে উপসর্গ দেখা দিয়েছে। আর যারা করোনা ভাইরাস থাকতে পারে এমন কারও চিকিৎসা ও সেবা করছে। কিন্তু শুক্রবার তারা মাস্ক নিয়ে তাদের নির্দেশনা বদলেছে।

ডব্লিউএইচও বলছে, জনসমাগমের এলাকাতেও সবার মাস্ক পরে থাকা উচিত। কারণ তা মুখ থেকে বের হওয়া ক্ষুদ্রাতিক্ষুদ্র জলকণার মাধ্যমে ভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করতে পারে।

ডব্লিউএইচও সাধারণ মানুষদের পরতে বলছে কাপড়ের মাস্ক। মেডিকেল মাস্ক কেবল স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য সংরক্ষণ থাকা উচিত বলে তারা পরামর্শ দিচ্ছে। তবে ষাটোর্ধ্ব ব্যাক্তি যাদের শারীরিক অবস্থা খারাপ তারা নিজেদের ভালোভাবে সুরক্ষার জন্য মেডিকেল গ্রেডের মাস্ক ব্যবহার করতে পারেন বলে জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি বলেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে নতুন সমীক্ষা পাওয়া তথ‌্যের ভিত্তিতে নতুন দিকনির্দেশনা দেয়া হচ্ছে। ডাব্লিউএইচওর কোভিড -১৯-এর প্রযুক্তিগত নেতৃত্বে থাকা বিশেষজ্ঞ ডা. মারিয়া ভ্যান কেরখোভ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা সরকারগুলোকে সাধারণ মানুষকে মাস্ক পরার বিষয়ে উৎসাহী করার পরামর্শ দিচ্ছি।

তবে বিশ্ব স্বাস্থ‌্য সংস্থা সতর্ক করেছে, করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে ব্যবহার করা যেতে পারে, এমন সরঞ্জামের মধ্যে মাস্ক একটি। এটি যেন মিথ‌্যা সুরক্ষাকবচের ধারণা তৈরি না করে। সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, মাস্ক নিজ থেকে আপনাকে কোভিড-১৯ থেকে রক্ষা করবে না।

যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না, যেমন গণপরিবহন, বিপণিকেন্দ্র, শরণার্থী শিবিরের মতো জায়গাগুলোতে বাড়িতে তৈরি কাপড়ের মাস্ক দিয়ে অবশ‌্যই মুখ ঢাকতে হবে, যাতে সংক্রমণের বিস্তার না ঘটে। যাদের বয়স ষাটের বেশি এবং স্বাস্থ‌্যঝুঁকি আছে, তাদের সুরক্ষার জন‌্য মেডিকেল গ্রেড মাস্ক পরার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

মাস্ক ব্যবহারের নিয়ম: ১. মাস্কে মুখ আর নাক ঢাকার পর যেন স্বচ্ছন্দে শ্বাস নেয়া যায় বিষয়টা খেয়াল রাখতে হবে। ২. মাস্ক পরার আগে বা খোলার পর হাত ভালো করে ধুয়ে নিতে হবে বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। ৩. মাস্কে হাত দেয়া যাবে না।

৪. ব্যবহৃত কাপড়ের মাস্ক সঙ্গে সঙ্গে ধোয়া সম্ভব না হলে তা একটি প্লাস্টিকের ব্যাগে ভরে আলাদা রাখতে হবে। ৫. বুঝতে হবে কেবল সাধারণ একটি মাস্ক বা বাসায় তৈরি করা মুখোশ আপনাকে ভাইরাস থেকে বাঁচাতে খুব কার্যকর হবে না। কিন্তু আপনার কাছ থেকে অন্যদের মধ্যে ছড়ানোর সম্ভাবনা কমিয়ে দেবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ