মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

গণস্বাস্থ্য কেন্দ্রের কিট অনুমোদন দিতে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা টেস্ট কিট অনুমোদন দিতে স্বাস্থ্যমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি (লিগ্যাল) নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু। শুক্রবার (৫ জুন) জনস্বার্থে এই নোটিশ পাঠান বলে তিনি নিজেই গণমাধ্যমকে তা নিশ্চিত করেছেন।

নোটিশটি ইমেইল ও কুরিয়ারের মাধ্যমে সরকারের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউয়ের) পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

পাশাপাশি ৭২ ঘণ্টার সময় দিয়ে বলা হয়েছে, এই সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আইনি প্রতিকার পেতে হাইকোর্টে রিট আবেদন করা হবে।

নোটিশে উল্লেখ করা হয়, দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র করোনা পরীক্ষার টেস্ট কিট উদ্ভাবন করেছে। ডা. জাফরুল্লাহ চৌধুরীর দাবি মতে, এই টেস্ট কিট দিয়ে স্বল্প খরচে মানুষ করোনা টেস্ট করাতে পারবেন। কিন্তু এই কিট আবিষ্কারের ঘোষণা দেয়ার দুই মাস হয়ে গেলেও অদ্যবধি ওষুধ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটির অনুমোদন দিচ্ছে না। কেন অনুমোদন দিতে বিলম্বিত হচ্ছে, তা দেশের সাধারণ মানুষ ও জাতির কাছে অস্পষ্ট।

আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু বলেন, নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে এই কিট অনুমোদন দিতে স্বাস্থ্যমন্ত্রীকে জরুরি নির্দেশনা দিতে বলা হয়েছে। নয়তো বিষয়টির প্রতিকার চেয়ে উচ্চ আদালতে আবেদন করা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার ভয়াল থাবা থেকে দেশের মানুষকে রক্ষায় এবং প্রয়োজনীয় চিকিৎসা নেয়ার ক্ষেত্রে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট কার্যকর ভূমিকা পালন করবে। স্বল্প খরচ হওয়ায় এর মাধ্যমে দেশের মানুষের চিকিৎসা সেবা আরো সহজ হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ