সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

দেশে একদিনে করোনায় ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮২৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে বেড়েই চলেছে করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৮২৮ জন এবং মারা গেছে ৩০ জন। এই সময়ে সুস্থ হয়েছে ৬৪৩ জন।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, আমরা গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১৪ হাজার ৬৪৫টি। নমুনা পরীক্ষা করেছি ১৪ হাজার ৮৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৭২ হাজার ৩৬৫টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৮২৮ জন। এ পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে ৬০ হাজার ৩৯১ জন। শনাক্তের হার ২০ দশমিক ০৭ শতাংশ।

অধ্যাপক নাসিমা বলেন, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৪৩ জন। মোট সুস্থ হয়েছে ১২ হাজার ৮০৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩০ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৮১১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। মৃত ৩০ জনের মধ্যে পুরুষ ২৩ জন, নারী ৭ জন।

এর আগে বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল ২ হাজার ৪২৩ জন, মারা গেছে ৩৫ জন। তার আগের দিন বুধবার করোনায় আক্রান্ত হয় ২ হাজার ৬৯৫ জন, মৃত্যু হয় ৩৭ জনের।

বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

-এএ