শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিশ্রুতি ভঙ্গের শামিল: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণপরিবহনে অনিয়মের অভিযোগ পেয়েছেন জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় এবং অর্ধেক আসনের বেশি যাত্রী উঠানো প্রতিশ্রুতি ভঙ্গের শামিল।

আজ শুক্রবার নিজ সরকারি বাসভবন থেকে অনলাইনের মাধ্যমে কোভিড-১৯ বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, করোনাকালীন এই সময়ে গণপরিবহনে অর্ধেক আসনের বেশি যাত্রী উঠাতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি সংকট মোকাবেলায় পরিবহন মালিক-শ্রমিকদের স্বার্থে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। তারপরও বিভিন্ন জায়গায় অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। এগুলো প্রতিশ্রুতি ভঙ্গের শামিল।

তিনি বলেন, বিভিন্ন সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানতে পেরেছি। এ বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে গুরুত্বের সঙ্গে দেখতে অনুরোধ জানাচ্ছি।

উন্নত দেশগুলোও করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে জানিয়ে তিনি বলেন, অর্থনীতির শক্ত ভীত এবং স্বাস্থ্য খাতের সক্ষমতা নিয়েও উন্নত দেশগুলো আজ এই মহামারির কাছে অসহায় আত্মসমর্পণ করেছে। কারণ মহামারি ছড়িয়ে পড়লে তাকে আটকে রাখা কঠিন। এমন অবস্থায় প্রয়োজন বিশেষ ব্যবস্থাপনা এবং সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত ও সমন্বিত প্রয়াস।

মন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। সংকটের শুরু থেকেই দক্ষতা ও সমন্বয়ের সঙ্গে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও করোনা সংক্রমণ রোধ, চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বাড়াতে নিরলস কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ