সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

দুর্নীতির লেশমাত্র রাখব না: মেয়র তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভেতর দুর্নীতির লেশমাত্র রাখবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মেয়র ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিতীয় পরিষদের প্রথম করপোরেশন সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। তিনি এই দুর্নীতি কোনোভাবেই প্রশ্রয় দিবেন না। এমনকি কর্পোরেশনের মধ্যে কোনো ধরনের দুর্নীতির লেশমাত্র তিনি রাখবেন না।

সভায় ডিএসসিসির ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সেলিমকে সভাপতি করে ৯ সদস্য বিশিষ্ট একটি অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটি গঠন করা হয়। এ কমিটি নিজেদের নির্দিষ্ট দায়িত্ব পালনের পাশাপাশি ডিএসসিসির কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কোনো ধরনের অভিযোগ পেলে তা করপোরেশনকে অবহিত করবে। এ জন্য নতুন কমিটির প্রতি অনুরোধও জানান মেয়র।

তিনি কর্মকর্তাদের প্রতি পুননরায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেলে কমিটির সুপারিশের প্রেক্ষিতে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাপস বলেন, নির্বাচনের আগে ঢাকাবাসীকে তিনি যেসব ওয়াদা দিয়েছিলেন, সেগুলো পূরণের পথচালায় করপোরেশনের কাউন্সিলরাই তার প্রধান সঙ্গী। আজ থেকে তাদের নবযাত্রা শুরু। তারা রাজধানীবাসীকে দেয়া ওয়াদা পূরণে কর্মপরিকল্পনা গ্রহণ করছেন। আগামীতে তাদের কার্যক্রমের মাধ্যমেই সেসব ওয়াদা পূরণ প্রতিফলিত হবে।

এসময় মেয়র মশা নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট ও জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট উন্নয়ন ও অবৈধ দখলমুক্তকরণ ইত্যাদি কাজে কাউন্সিলরদের সক্রিয় সহায়তা কামনা করেন।

-এএ