সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ইসলাম ও রাসূল সা. নিয়ে আপত্তিকর পোস্ট করায় গ্রেফতার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালের পিরোজপুরের নাজিরপুরে হজরত মুহাম্মদ সা. ও ইসলাম নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ায় প্রাণ কৃষ্ণ হালদার (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে আপত্তিকর পোস্ট দেয়ায় উপজেলা সদর বাজারের ওষুধ ব্যবসায়ী এসএম রিয়াজ উদ্দিন বাদী হয়ে নাজিরপুর থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, প্রাণ কৃষ্ণ হালদার তার নিজের ফেসবুক আইডিতে মুহাম্মদ সা. ও ইসলাম নিয়ে আপত্তিকর পোস্ট দেয়। এর আগে গত ২৯ মে রাত ৮টা ০৪ মিনিটে শুভঙ্কর ঢালী নামক একটি ফেসবুক আইডি থেকে অবমাননাকর এই লেখাটি পোস্ট করা হয়। ওই পোস্টটি অভিযুক্ত প্রাণ হালদার তার নিজের আইডিতে শেয়ার করেন।

গ্রেফতারের পর পুলিশ তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করেন। এ সময় পুলিশ ও সংবাদকর্মীদের সামনে প্রাণ হালদার ওই পোস্টটি তার আইডিতে শেয়ার করাসহ আইডিটি তার ব্যক্তিগত আইডি বলে স্বীকার করেন।

জানা গেছে, প্রাণ কৃষ্ণ হালদার নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদারের চাচাতো ভাই।

তবে এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান বলেন, প্রাণ হালদার আমার চাচাতো ভাই সেটা ঠিক। তবে তাদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক তেমন ভালো নয়। সে যে কাজটা করেছে সেটা অন্যায়। তার বিচার হওয়া উচিত।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মুনিরুল ইসলাম মুনির জানান, ইসলাম ও মুহাম্মদ সা.-কে নিয়ে কটূক্তিকর পোস্ট দেয়ায় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। এ মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ