মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভূঞাপুরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ: স্বরাষ্ট্রমন্ত্রী এখন সংবিধান সংশোধন করেই নতুনভাবে সংস্কারের উপকার পেতে হবে ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট

ফরিদপুরে করোনায় মৃত্যুবরণকারী আরেক ব্যক্তির দাফন-কাফনে তাকওয়া ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

ফরিদপুরে করোনায় মৃত্যুবরণকারী এক ব্যক্তির কাফন-দাফনে ফের এগিয়ে এলো তাকওয়া ফাউন্ডেশন। জেলার সদরপুর উপজেলার মাঠ শৌলডবী গ্রামের আবুল কালাম আকনের ছেলে মোহাম্মাদ রুবেল আকন (৩০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে ফাউন্ডেশনের ফরিদপুর টিম তার কাফন-দাফন সম্পন্ন করে।

এনিয়ে জেলার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ছয়জন ব্যক্তির কাফন-দাফন সম্পন্ন করল গাজি ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন।

এর আগে গতকাল সোমবার সদরপুর উপজেলার তাকওয়া ফাউন্ডেশনের টিম প্রধান মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী গোসল কাফন শেষে মৃত ব্যক্তির জানাজার নামাজের ইমামতি করেন।

দাফন-কাফনে নেতৃত্ব দেন তাকওয়া ফাউন্ডেশনের ফরিদপুর জেলা টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান।

এছাড়া, এই কাজে তাকে সহযোগিতা করেন মাওলানা রেজাউল করীম,মাওলানা জুনায়েদ সিদ্দিকী,মাওলানা হাফিজুর রহমান ও মুহাম্মাদ শফিকুল ইসলাম লাদিন প্রমুখ।

ফরিদপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর দাফন-কাফন করতে প্রয়োজনে ফোন করুন এই নাম্বারে: 01762829043/01747017848।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ