মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসায় ভর্তি করতে বাঁধা নেই: হাইয়াতুল উলিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

সরকারের সঙ্গে কয়েক দফা আলাপ আলোচনার পর সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা 'আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এ সিদ্ধান্তে পৌঁছেছে, স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের কওমি মাদরাসায় ভর্তি শুরু করতে কোনো বাঁধা নেই।

আজ রোববার ঢাকার পীরজঙ্গী মাদরাসায় এক বৈঠকে এ সিদ্ধান্ত নেন হাইয়াতুল উলইয়ার শীর্ষ নেতৃবৃন্দ।

বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কওমি মাদ্রাসার সর্বোচ্চ কর্তৃপক্ষ আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি, মুফতি ছফিউল্লাহ, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মাহফুজুল হক, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা নুরুল আমিন প্রমুখ।

বৈঠকের বিষয়ে আওয়ার ইসলামকে মাওলানা মাহফুজুল হক জানান, কওমি মাদরাসাগুলো কবে থেকে পাঠদান শুরু হবে বা আবাসিক কার্যক্রম কবে থেকে চলবে তা পরে সিদ্ধান্ত হবে। আপাতত ভর্তি কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে পরীক্ষাসহ সব বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এখন স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের কওমি মাদরাসায় ভর্তি শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকা আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী বৈঠকের বিষয়ে বলেন, কওমি মাদরাসার খোলা ও ভর্তির বিষয়ে সরকারের সঙ্গে কথা হয়েছে। আমাদের জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসায় ভর্তি করতে বাঁধা নেই।

প্রসঙ্গত, এর আগে কওমি মাদরাসায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আবাসিক অনাবাসিক সব ধরণের মাদরাসা সর্বাত্মক বন্ধ ঘোষণা করেছিলো । আপাতত ৩১ মার্চ পর্যন্ত মাদরাসাগুলো বন্ধ থাকার কথা ছিলো। আগামী সিদ্ধান্ত অচিরেই জানাবে হাইয়াতুল উলইয়া।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ