মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

এসএসসি ও সমমানের ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। রোববার সকালে সাড়ে ১০ দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসির ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সার্বিক পাশের হার ৮০ শতাংশের ওপরে। ঢাকা বোর্ডে পাশের হার ৮২.৩৪, যশোর বোর্ডে পাশের হার ৮৭.৩১, কুমিল্লা বোর্ডে পাশের হার ৮৫.২২, বরিশাল বোর্ডে পাশের হার ৭৯.৭০, দিনাজপুর বোর্ডে পাশের হার ৮২.৭৩, ময়মনসিংহ বোর্ডে ৮০.১৩, রাজশাহী বিভাগে ৯০.৩৭, চট্টগ্রাম বিভাগে ৮৪.৭৫, সিলেট বিভাগে ৭৮.৭৯ শতাংশ।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নেন। গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হলেও এবার করোনাভাইরাসের সংক্রমণের কারণে তা সম্ভব হয়নি।

ফল হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী বলেছেন ধাপে ধাপে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান।

এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে গিয়ে ফল জানার সুযোগ নেই। তাই এসএমএসের মাধ্যমে এসএসসির ফল প্রকাশ করছে শিক্ষাবোর্ড।

এসএমএসের মাধ্যমে ফল জানা: মোবাইলের এসএমএস অপশনে গিয়ে SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখুন। অর্থাৎ ঢাকা বোর্ড হলে Dha লিখুন। এরপর আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখুন। এরপর স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করুন। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

দাখিলের ফল পেতে Dakhil লিখে একটি স্পেস দিয়ে Mad লিখুন। আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখুন। স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে ম্যাসেজ সেন্ড করুন।

কারিগরি বোর্ডের এসএসসির ফল পেতে SSC লিখে একটি স্পেস দিয়ে Tec লিখুন। এরপর পুনরায় স্পেস দিয়ে রোল নম্বর লিখুন। আবার স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে ম্যাসেজ সেন্ড করুন। ফিরতি এসএমএসে ফল পেয়ে যাবেন।

ওয়েবসাইটে ফল জানা: মোবাইলে এসএমএসের পাশাপাশি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। ওয়েবসাইটে যেতে http://www.educationboardresults.gov.bd/ এই লিংকে প্রবেশ করুন। এরপর এক্সামিনেশন, সাল, বোর্ড, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং দুই সংখ্যার যোগফল ইনপুট দিয়ে সাবমিট করে ফল জানা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ