শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

কওমী মাদরাসাসমূহ খুলে দেয়ার দাবী মাওলানা হামিদীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের কওমী মাদরাসা সমূহ খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, কুরআন-হাদীসের শিক্ষা চালু হলে দেশে আল্লাহর রহমত অবতীর্ণ হবে। কুরআন-হাদীসের বরকতে দেশ থেকে সকল প্রকার মহামারী ধুয়ে-মুছে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, করোনা মহামারির কারণে দেশব্যাপী লকডাউন পরিস্থিতি চলায় দেশের প্রায় বিশ হাজার কাওমী মাদরাসার পঁচিশ লক্ষাধিক শিক্ষার্থী গত শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা, বেফাক ও আল-হাইআতুল উলইয়ার সেন্টার পরীক্ষা দিতে পারেনি। নিয়ম অনুযায়ী ঈদুল ফিতরের পর থেকে কওমী মাদরাসাসমূহের নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে।

এ সময়টা কওমি মাদ্রাসাসমূহ খুলা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছরের পরীক্ষা গ্রহণ এবং নতুন ভর্তি ও শিক্ষাবর্ষ কার্যক্রম শুরু করতে না পারলে পুরো মাদরাসা শিক্ষাব্যবস্থা ভেঙ্গে পরতে পারে। দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলে লক্ষ লক্ষ শিক্ষার্থী ঝরে পরবে।

মাওলানা হামিদী বলেন, সরকার যখন জনগণের কল্যাণে গার্মেন্টস-ইন্ডাস্ট্রি মার্কেটসহ সবকিছুই শর্তসাপেক্ষে উন্মুক্ত করে দিচ্ছেন। রেল-বাস, লঞ্চের মতো গণপরিবহন চালু করার সিদ্ধান্ত নিয়েছেন, সেহেতু দেশের সবচেয়ে বেশি পরিষ্কার-পরিছন্নতা ও পবিত্রতার সাথে চলতে অভ্যস্ত কওমী শিক্ষার্থীদের আরো একটি শিক্ষাবর্ষ কুরআন-হাদীসের শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকুক এটা কাম্য হতে পারে না।

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কুরআন-হাদীস চর্চার কেন্দ্রস্থল কওমী মাদরাসাসমূহ অবিলম্বে খুলে দেয়ার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে আল-হাইআতুল উলইয়া বোর্ড কর্তৃপক্ষ এবং সরকারের প্রতি দাবী জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের এই নেতা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ