বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস

আগের চেয়ে ভালো আছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গতকালের চেয়ে আজ কিছুটা ভালো বোধ করছেন তিনি।

আজ শুক্রবার জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, সকালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাথে কথা হয়েছে তার। তিনি গতকালের থেকে আজ ভালো বোধ করছেন। গতকাল জাফরুল্লাহ চৌধুরীর অক্সিজেন লেভেল কমে গিয়েছিল, পরে আবার ঠিক হয়ে যায়। তিনি আগের থেকে এখন ভালো বোধ করছেন। আগে কিছুটা জ্বর থাকলেও আজ জ্বর নেই।

এখন তার (ডা. জাফরুল্লাহ চৌধুরী) বয়স হয়েছে, শরীরে কিছুটা ব্যথা আছে। তবে তার শরীর যথেষ্ট ফিট আছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে গত ২৪ মে গণস্বাস্থ্যের আবিষ্কৃত কিটের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হলে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজেটিভ আসে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নমুনা পাঠানো হয়। বৃহস্পতিবার সেখানকার পরীক্ষার রিপোর্টেও তার করোনা পজেটিভ আসে।

এদিকে, করোনা পজেটিভ আসার পর থেকে তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন। করোনার চিকিৎসা হিসেবে ২৬ মে গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতালে ‘ও পজিটিভ’ ব্লাড গ্রুপের ২০০ মিলি প্লাজমা দেয়া হয় তাকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ