শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মাদরাসাতুস সুফফা আল-ইসলামিয়ার ভর্তি শুরু ৩০ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৩০ মে থেকে মাদরাসাতুস সুফফা আল ইসলামিয়া (৫৬-এইচ, কদমতলা, বাসাবো) ঢাকার ভর্তি কার্যক্রম শুরু হবে।

বিশেষ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪৪১-৪২ হিজরী মোতাবেক ২০২০-২১ ইংরেজী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামী ৬ শাওয়াল (৩০ মে) থেকে শুরু হয়ে ১০ শাওয়াল (৩ জুন) পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ভর্তি কার্যক্রম মোবাইল ফোনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। অতএব, ভর্তিচ্ছু নতুন-পুরাতন ছাত্র এবং সংশ্লিষ্ট অভিভাবকগণকে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করার অনুরোধ করা হয়েছে।

ক. মাদানী নেসাব প্রথম বর্ষে ভর্তিচ্ছু ছাত্র ও সংশ্লিষ্ট অভিভাবকগণ যোগাযোগ করবেন মাদরাসার মুহতারাম বড় হুজুর মাওলানা আবু তাহের রাহমানী সাহেব দা.বা. (01715-421415) এবং সিনিয়র উস্তাদ মাওলানা যোবায়ের রহমানী দা.বা. (01718-723093) এর সাথে।

খ. বিগত শিক্ষাবর্ষে মাদানী নেসাব প্রথমবর্ষ অধ্যায়ন করেছে, চলতি শিক্ষাবর্ষে দ্বিতীয় বর্ষে পড়তে ইচ্ছুক–এমন ছাত্র ও সংশ্লিষ্ট অভিভাবকগণ যোগাযোগ করবেন মাদরাসার উস্তাদ মাওলানা শরিফুদ্দীন সাহেবের সাথে। (01954-221894)।

গ. বিগত শিক্ষাবর্ষে মাদানী নেসাব দ্বিতীয় বর্ষে এবং তৃতীয় বর্ষে অধ্যায়ন করেছে, চলতি শিক্ষাবর্ষে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ বর্ষে পড়তে ইচ্ছুক– এমন ছাত্র ও সংশ্লিষ্ট অভিভাবকগণ যোগাযোগ করবেন মাদরাসার উস্তাদ মাওলানা আনাস বিন ইউসুফের সাথে। (01814-167543)।

ঘ. বিগত শিক্ষাবর্ষে মাদানী নেসাব চতুর্থ ও পঞ্চম বর্ষে অধ্যায়ন করেছে, চলতি শিক্ষাবর্ষে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ বর্ষে (জালালাইন ও মেশকাত জামাতে) পড়তে ইচ্ছুক– এমন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অভিভাবকগণ যোগাযোগ করবেন মাদরাসার সিনিয়র উস্তাদ মাওলানা লুৎফুর রহমান দা.বা. এর সাথে। (017181-75929)।

ঙ. ইবতেদায়ী মক্তব ও হিফজুল কুরআন বিভাগে ভর্তি হতে ইচ্ছুক- এমন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অভিভাবকগণ যোগাযোগ করবেন মাদরাসার সিনিয়র উস্তাদ মাওলানা যোবায়ের রাহমানী দা.বা. এর সাথে। (01718-723093)।

উল্লেখ্য— বর্তমান করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় দরস শুরু হতে বিলম্ব হতে পারে। দরস শুরু হওয়ার নির্ধারিত তারিখ এবং মাদরাসায় উপস্থিত হওয়ার আনুষঙ্গিক নির্দেশনাবলি শীঘ্রই জানিয়ে দেয়া হবে, ইনশাআল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ