মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভূঞাপুরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ: স্বরাষ্ট্রমন্ত্রী এখন সংবিধান সংশোধন করেই নতুনভাবে সংস্কারের উপকার পেতে হবে ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট

গজারিয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের চরবাউশিয়া এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হন।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চরবাউশিয়া এলাকার মেঘনা-গোমতী সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাদশা মিয়া (২৫), কাশীম মিয়া (৩৫) ও ইমরান হোসেন (২০)। তাদের সবার বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা থানা এলাকায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মুহা. নাসিরউদ্দিন মজুমদার জানান, হতাহতরা সবাই মাতারবাড়ি তাপ বিদ্যুত কেন্দ্রের শ্রমিক-কর্মচারী বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছেন।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, ভোরে ঝড়ো বাতাস ও মুষল ধারে বৃষ্টির সময় ১৩-১৪ জন যাত্রী নিয়ে গাড়িটি ঢাকা যাওয়ার পথে মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর ঢালে দ্রুত গতিতে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পাশের খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে দুইজন ও পরে একজন মারা যায়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুহা. লিয়াকত হোসেন জানান, গুরুতর আহত তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অপরদের চিকিৎসা দেয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ