সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

দেশে একদিনে করোনায় ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে বেড়েই চলেছে করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৬ জন এবং মারা গেছে ২১ জন। এই সময়ে সুস্থ হয়েছে ২৪৫ জন।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৪ হাজার ৪১৬টি। পূর্বেরসহ নমুনা পরীক্ষা করেছি ৫ হাজার ৪০৭টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ১৬৬ জন।

অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২১ জন। এর মধ্যে ১৪ জন পুরুষ ও ৭ জন নারী এবং ১৫ জন ঢাকা বিভাগে ও ৬ জন অন্যান্য বিভাগে।এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৫২২ জন। এ সময়ে সুস্থ হয়েছে ২৪৫ জন। মোট সুস্থ হয়েছে ৭ হাজার ৫৭৯ জন।

এর আগে সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৯৭৫ জন, মারা গেছে ২১ জন। তার আগের দিন রোববার আক্রান্ত হয় ১ হাজার ৫৩২ জন, মারা যায় ২৮ জন।

বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ