সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

কক্সবাজারে আরও ৪ রোহিঙ্গাসহ ৪৯ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারে আরও চার রোহিঙ্গাসহ ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার কক্সবাজার মেডিকেল কলেজে করোনা টেস্টে ১৮২ জনের স্যাম্পলের মধ্যে নতুন করে ৪৯ জনের ফল পজিটিভ পাওয়া গেছে। এছাড়া আরও ১৯ জন আক্রান্ত রোগীর ফলোআপে পজিটিভ ফল এসেছে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন শনাক্তের মধ্যে রোহিঙ্গা চার জন ছাড়াও কক্সবাজার সদর উপজেলার ১১ জন, উখিয়া উপজেলার তিন জন, পেকুয়ায় সাত জন, চকরিয়ায় ১৮ জন, টেকনাফের চার জন, নাইক্ষ্যংছড়ির দুই জন রয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গত ৫৩ দিনে মোট পাঁচ হাজার ২৪৭ জন সন্দেহভাজন রোগীর করোনা টেস্ট হয়েছে। এতে ৪৩৩ জনের করোনা পজিটিভ এসেছে।

এর মধ্যে মহেশখালীতে ২৭ জন, টেকনাফে ১৫ জন, উখিয়ায় ৪৪ জন, রামুর সাত জন, চকরিয়ায় ১২৪ জন, কক্সবাজার সদরে ১১৩ জন, কুতুবদিয়ার এক জন এবং পেকুয়ায় ৩৭ জন রয়েছে। এর সঙ্গে রয়েছে ২৫ জন রোহিঙ্গা।

অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের সীতাকুঞ্জ, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

-এএ