সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

রাজশাহীতে করোনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীতে এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। মৃত পুলিশের এসআই এর নাম মোশারফ হোসেন (৫৬)।

শুক্রবার রাত ১১টার দিকে রাজশাহীর মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, তিনি রাজশাহীর আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) কর্মরত ছিলেন। তিনি ডেপুটেশনে নওগাঁয় কর্মরত ছিলেন। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। পরে পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, অনেকটা সুস্থ ছিলেন তিনি। শুক্রবার অবস্থা একটু বেশি খারাপ হলে প্রথমে তিনি পুলিশ লাইন হাসপাতালে যান।

সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু রামেক হাসপাতাল থেকে তাকে আবারো রাজশাহী মিশন হাসপাতালে পাঠানো হয়। বিকেল সাড়ে ৫টায় তিনি মিশন হাসপাতালে ভর্তি হন। এরপর রাত ১১টার দিকে তিনি মারা যান। ১৭ মে তিনি নওগাঁ থেকে রাজশাহীর চন্ডিপুর ভাড়া বাসায় অবস্থান করছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ