মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভূঞাপুরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ: স্বরাষ্ট্রমন্ত্রী এখন সংবিধান সংশোধন করেই নতুনভাবে সংস্কারের উপকার পেতে হবে ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট

মসজিদে টাকা বিতরণকালে অসুস্থ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিরোজপুরের প্রতিটি মসজিদে সরকারি সহায়তার পাঁচ হাজার টাকা বিতরণ অনুষ্ঠান চলাকালীন সময়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন পিরোজপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম সা’দ উদ্দিন (৫৫)।

শনিবার (২৩ মে) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে টাকা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়নে। এরপর দ্রুত তাকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ কে এম সা’দ উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ মোঃ নিজাম উদ্দিন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি।

তবে, তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে বলা হয়েছে। সা’দ উদ্দিনের পরিবারের অন্য সদস্যরা খুলনায় বসবাস করলেও, তিনি একা পিরোজপুরে থাকেন।

এর আগে, গতকাল সকালে জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে মসজিদে অর্থ বিতরণের এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মুজিবর রহমান খালেক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ