মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভূঞাপুরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ: স্বরাষ্ট্রমন্ত্রী এখন সংবিধান সংশোধন করেই নতুনভাবে সংস্কারের উপকার পেতে হবে ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট

অসহায় ও কর্মহীনদের জন্য সেনাবাহিনীর ঈদ বাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন ও অসহায় মানুষের জন্য ঈদ বাজারের আয়োজন করেছে সেনাবাহিনী।

আজ শনিবার (২৩ মে) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে এই ঈদ বাজারের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী ৪৪ পদাতিক ব্রিগেড। সামাজিক দূরত্ব বজায়ে রেখে বিনামূল্যে নিম্ন আয়ের বিভিন্ন পেশার ৩ শতাধিক নারী ও পুরুষের মাঝে চাল, ডাল, সেমাই, চিনি, তেল, সাবান, শিশুদের নতুন জামাসহ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদান করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মো. খায়রুল ইসলাম বলেন, 'আমারা করোনাভাইরাসের সংক্রমণরোধে শুরু থেকে কাজ করে যাচ্ছি। দেশের মানুষের প্রয়োজনে কাজ করে যাচ্ছি। আসন্ন ঈদ উপলক্ষ্যে কর্মহীন মানুষের জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী ঈদ বাজারের ব্যবস্থা করেছি। এতে করে কিছু মানুষের উপকারে আসতে পারলেও আমারা আনন্দিত।'

তিনি আরও বলেন, 'আমাদের বাজারের সকল সবজিগুলো প্রান্তিক কৃষকদের কাছ থেকে ক্রয় করা হয়েছে যাতে করে তারা কিছুটা হলেও লাভবান হয়। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে যদি কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারি তাহলেই আমাদের এই কষ্ট সার্থক হবে।'

বাংলাদেশ দ্রুত প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্তি লাভ করুক এমন আশা প্রকাশ করেন এ সেনা কর্মকর্তা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ