বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

অতীতের কোনো সরকার দেশের আলেমদের কথা ভাবেনি: পলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট সকল দুর্যোগে দেশের মানুষের পাশে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।

শনিবার সিংড়া উপজেলা পরিষদের হলরুমে সিংড়া পৌরসভার ৫৮টি মসজিদের সভাপতি-সম্পাদকদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত নগদ অর্থ সহায়তা বিতরণকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, চলমান করোনা দুর্যোগের সময় ঘূর্ণিঝড় আম্ফান মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। এই অবস্থায় প্রতি মুহূর্তে দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অনেকখানি সক্ষমতা অর্জন করেছে বলে আমরা যে কোনো দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হই। পাশাপাশি এই দুর্যোগে দেশের গরিব-দুঃখী ও অসহায় মানুষ যেনো খাদ্য সংকটে অভুক্ত না থাকে সেজন্য প্রতিনিয়ত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব এখন করোনা মহামারিতে আক্রান্ত। এই পরিস্থিতিতে কে কোন দল, মত, ধর্মের সমর্থক তা ভাববার সময় নেই। এখন মানুষ আক্রান্ত, মানবতা আক্রান্ত। এখন মানুষের জন্য কিছু করে মানবিক দৃষ্টান্ত স্থাপনের সময়।

পলক বলেন, আওয়ামী লীগ সরকারের মতো অতীতের কোনো সরকার দেশের আলেম সমাজ, মসজিদ, ইমাম ও মুয়াজ্জিনদের কথা ভাবেনি। করোনা দুর্যোগের শুরু থেকে এখন পর্যন্ত আলেম সমাজের জন্য মাদরাসাগুলোতে নগদ অর্থ বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মসজিদগুলোর ইমাম-মুয়াজ্জিনদের জন্যও বরাদ্দ রেখেছেন প্রধানমন্ত্রী যা আমরা আজকে বিতরণ করছি। আওয়ামী লীগ সবসময় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে কাজ করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ