বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

ব্রিটেনে অনুষ্ঠিত হচ্ছে না ঈদের জামাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী করেনাভাইরাসের কারণে খোলামাঠে বা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবেনা জানিয়েছে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন। একই আহবান জানিয়েছে বারা অব টাওয়ার হ্যামলেটসের কাউন্সিল অব মাস্ক।

করেনাভাইরাসের এ বৈরীসময়ে প্রায় ১০ সপ্তাহ যাবৎ ব্রিটেনের মসজিদগুলোতে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হচ্ছেনা। এদিকে ঈদের নামাজ সম্পর্কে ঘরে নফল নামাজ আদায় করার কথা বলেছেন ব্রিটেনের ইসলামিক স্কলাররা।

ঈদের নামাজ আদায় করা প্রসঙ্গে ব্রিটেনের ইসলামিক স্কলার শেখ আব্দুর রহমান মাদানী বলেছেন- ইমাম আবু আনাস (র.) - যদি কোন কারনে ঈদের নামাজ মসজিদে আদায় না করতে পারতেন, তখন ঘরে এসে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের ২ রাকাত নফল নামাজ আদায় করতেন।

তিনি আরো বলেন ভিন্নভিন্ন মাজহাবে মতবেদও ভিন্ন থাকতে পারে। সবমিলিয়ে আমরা মুসলিমরা এক আল্লাহ একত্ববাদে বিশ্বাসী হয়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকি। আল্লাহ যেন সবাইকে শান্তিপূর্ণভাবে তা পালন করার তৌফিক দান করেন।

ঘরে জামাতে ঈদের নামাজ পড়ার সময় ইমামের পেছনে কমপক্ষে দুজন মুসল্লি / পুরুষের উপস্থিতিতে শব্দ করে কেরাত পড়তে হবে; তবে খুতবা পড়া যাবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ