মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার এডিপি অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২০২০-২১ অর্থবছরের জন্য প্রায় ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সচিবরা এনইসি সম্মেলন কেন্দ্র থেকে এই বৈঠকে যোগ দেন।

২০২০-২০২১ অর্থবছরের জন্য এক হাজার ৫৮৪টি প্রকল্পে প্রায় দুই লাখ পাঁচ হাজার ১৪৫ কোটি টাকার ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া হয়। ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এক হাজার ৫৮৪ টি প্রকল্পের মধ্যে বিনিযোগ প্রককল্প এক হাজার ৪৫৬ টি, কারিগরি সহায়তা প্রকল্প ১২৭ টি এবং ডেডিসিএফ অর্থায়িত প্রকল্প একটি। এছাড়াও স্বায়ত্বশসিত সংস্থা বা করপোরেশনের নিজস্ব অর্থায়নে ৮৯টি প্রকল্প।

স্বায়ত্ব শাসিত সংস্থা বা করপোরেশনের ৮৯ টি প্রকল্পে প্রায় ৯ হাজার ৪৬৬ কোটি টাকার এডিপিও অনুমোদন করেছে এনইসি। এ নিয়ে এডিপির সর্বমোট ১৬৭৩ টি প্রকল্পের আকার দাঁড়িয়েছে দুই লাখ ১৪ হাজার ৬১১ কোটি টাকা প্রায়।

করোনা সংকটের কারণে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক ‘ভার্চুয়ালি’ হয়। আজ সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গণভবন থেকে এই বৈঠকে যোগ দেন। অন্য মন্ত্রী ও সচিবরা শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্র থেকে বৈঠকে অংশ নেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ