সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

যে যেখানে আছি সেখানেই অবস্থান করি: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বেঁচে থাকলে ঈদ করতে পারবেন, এটা যেন জীবনের শেষ ঈদ না হয়। আমরা যে যেখানে আছি সেখানে অবস্থান করি। কোনভাবে বাসা থেকে বের না হই।

আজ মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

গ্রামের বাড়িতে না যাওয়ার অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, করোনা পরিস্থিতিতে আমি, আমার পরিবার, গ্রাম এবং সমাজকে নিরাপদে রাখি।

তিনি বলেন, সরকারের বিধিনিষেধ মেনে এ সময় প্রত্যেকেরই চলা উচিত। তারই অংশ হিসেবে প্রতিবারের মতো এবার যেন ঈদে গ্রামের বাড়িতে আমরা না যাই। গ্রামে যেন আমরা করোনাদূত হয়ে আবির্ভূত না হই। আপনার মাধ্যমে আপনার পরিবার, স্বজন কিংবা গ্রামবাসীও এ ভাইরাসে আক্রান্ত হতে পারে।

তিনি আরও বলেন, করোনাকালে মানবিক হবে পুলিশ, গনমাধ্যমের কাজের স্বাধীনতায় বহাল থাকবে, তবে গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ