বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’ বগুড়া ও শেরপুরের নির্বাচন ঘিরে সব বাহিনীর সঙ্গে ইসির বৈঠক মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে চান্স পেলেন তিন বাংলাদেশি কওমি তরুণ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬০২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৬০২ জন এবং মারা গেছে ২১ জন। এই সময়ে সুস্থ হয়েছে ২১২ জন।

আজ সোমবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৯ হাজার ৯৩৩টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করেছি ৯ হাজার ৭৮৮টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৬০২ জন। এ পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে ২৩ হাজার ৮৭০ জন।

অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২১ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৩৪৯ জন। মৃত ২১ জনের মধ্যে ১৭ জন পুরুষ ৪ জন নারী। নতুন করে সুস্থ হয়েছে ২১২ জন। মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৫৮৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থ হওয়ার হার ১৯ দশমিক ২১ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬।

এর আগে রোববার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ২৭৩ জন, মৃত্যু হয় ১৪ জনের। তার আগের দিন শনিবার শনাক্ত হয় ৯৩০ জন, মারা যায় ১৬ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ